ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরণখোলায় রায়েন্দা বাজারে ভয়াবহ আগুন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৯, ২৮ জুন ২০২৪
শরণখোলায় রায়েন্দা বাজারে ভয়াবহ আগুন
শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তা বাজারে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তা বাজারে ভয়াবহ আগুনে ২০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। এতে বাজারের মিষ্টির দোকান, মুদি দোকান, ফার্মেসি, ইলেকট্রনিকস, প্লাস্টিক পণ্যসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল বলেন, আগুনে তাদের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। শুরুতেই আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দায়ী করেন তিনি।

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. আফতাব ই আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে চেষ্টায় কোনো ত্রুটি নেই, আগুন এখন পূর্ণ নিয়ন্ত্রণে। ছড়িয়ে পড়ারও শঙ্কা নেই।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!