ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় ধরা পড়ল বিশালাকৃতির পাখি মাছ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ২৮ জুন ২০২৪
মেঘনায় ধরা পড়ল বিশালাকৃতির পাখি মাছ
জেলের জালে ধরা পড়া বিশালাকৃতির পাখি মাছ। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে পৃথক সময়ে জেলের জালে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি পাখি মাছ। পরে ডাকের মাধ্যমে দুটি মাছ ৫ হাজার ১০০ টাকা বিক্রি করা হয়।

শুক্রবার (২৮ জুন) চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করা হয়। ওই সময় পাখি মাছগুলো এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে মনির মাঝি মাছ ধরতে গেলে ২৫ কেজি ওজনের একটি পাখি মাছ পান। শুক্রবার দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিলামে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। এর আগে, একই দিন সকালে ১ হাজার ২০০ টাকায় ২০ কেজি ওজনের আরেকটি পাখি মাছ বিক্রি করা হয়। দুটি মাছ নিলামে কিনে নেন এনায়েত বেপারী।

Advertisement

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, এটি একটি সামুদ্রিক মাছ। এ অঞ্চলে এই মাছ পাখি মাছ হিসেবে পরিচিত। খেতে খুব সুস্বাদু। তবে মেঘনা নদী থেকে দুটি পাখি মাছ পাওয়ার বিষয়টি আমার জানা নেই।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!