[ দেশজুড়ে ]
তালায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি।
সাতক্ষীরার তালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ইনছার মোড়ল (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শুকতিয়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় গ্রামপুলিশের দফাদার শের আলী জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তার বাড়ির পাশের বিলে মৎস ঘেরের মোটর মেরামত করতে যান ইনছার মোড়ল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!