ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ৩০ জুন ২০২৪
ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের 
ফাইল ফটো

কুষ্টিয়ায় মিরপুর উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারফিদুল ওরুফে কহাজ্জেল হোসেন নামে যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার মালিহাদ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কহাজ্জেল মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গ্রামের ফুলবাড়িয়া বাগান মাঠ নামক স্থানে নিহত কুহাজ্জেল ও তার ছোট ভাই ইউসুফ গরুর ঘাস কাটতে যান। ওই সময় হঠাৎ  বজ্রপাত হলে দুই ভাই মাটিতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর ছোট ভাই এসে ডাকাডাকি করলে আর সাড়া দেননি কহাজ্জেল। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কাকিলাদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আনোয়ার জাহিদ।

মালিহাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকরাম হোসেন জানান, ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কহাজ্জেল হোসেনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!