নিহতরা হলেন- নরসিংদী সদর থানার দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহ।
স্থানীয়দের বরাতে কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর জানান বলেন, দেলোয়ার হোসেন তার স্ত্রী-সন্তান নিয়ে সকালে সিলেট শহর থেকে সাদাপাথর বেড়াতে যান। পরে বিকেলে ভেলাগঞ্জ থেকে অটোরিকশাযোগে সিলেট ফেরার পথে ওই এলাকায় বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই স্মৃতি ও আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার ও অটোরিকশা চালক। গুরুতর আহত দেলোয়ার হোসেন ও অটোরিকশা চালককে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ওসি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের হাসাপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।