ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শপিংমলে এসি বিস্ফোরণ, একজনের পা বিচ্ছিন্ন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ৫ জুলাই ২০২৪
শপিংমলে এসি বিস্ফোরণ, একজনের পা বিচ্ছিন্ন
এসি বিস্ফোরণ -ফাইল ছবি

চট্টগ্রামে একটি শপিংমলে এসি বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এরমধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে নগরের প্রবর্তক মোড় এলাকার কেবিএস প্লাজায় এ ঘটনা ঘটে। আহত দুইজন হলেন- কাজী তৌহিদুল আলম ও মোহাম্মদ গফুর। 

পাঁচলাইশ থানার এসআই মোহাম্মদ রেজাউল করিম বলেন, এসি বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে তৌহিদুল আলম নামে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে অন্য হাসপাতালে নিয়ে গেছে পরিবার। বিস্ফোরণের কারণসহ বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!