ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৭ জুলাই ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  প্রাণ গেল দুজনের
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবাই মহাসড়কের পাশে কাটা গাছ ক্রেনে তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা (মনকসাই) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- পারবেজ ও বাপ্পি। তারা চট্টগ্রাম এলাকার বাসিন্দা। 

কসবা থানার ওসি রাজু আহাম্মেদ জানান, কসবা উপজেলার খাড়েরা (মনকসাই) এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের রাস্তার পাশে কাটা গাছ ক্রেনে তোলার সময় ক্রেনের চালক ও হেলপার বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!