ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিষপান করে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী, অতঃপর...

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩, ৮ জুলাই ২০২৪
বিষপান করে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী, অতঃপর...
ফাইল ফটো

এইচএসসি পরীক্ষার্থী সোমা আক্তার সুমনা (১৭)। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে হলের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৭ জুলাই) সকাল পৌনে ১০টায় বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  আত্মহননচেষ্টাকারী শিক্ষার্থী সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা সুমনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুর রহমান। 

তিনি বলেন, পৌনে ১০টার দিকে হলের সামনের বারান্দায় এক ছাত্রী বমি করে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার এইচএসসির ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে এসেছিল ওই পরীক্ষার্থী।

বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সোমা বলেন, বিষ বা বিষ জাতীয় কিছু পানের কারণে ওই ছাত্রী বমি করেছে। ধারণা করছি, সে আত্মহত্যার উদ্দেশ্যে এমনটা করেছে। তার অবস্থা গুরুতর। সে কথা বলতে পারছে না। তাই তাকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!