কবরটি ছিল ওই এলাকার গার্মেন্টস ব্যবসায়ী রমজান আলীর মায়ের। তিনি বার্ধক্যজনিত কারণে গত তিন মাস আগে মারা যান।
রমজান আলী জানান, সকালে মায়ের কবর খোঁড়া দেখে স্থানীয়রা আমার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখি কবর খোঁড়া এবং ভেতরে মরদেহ নেই।
.png)
এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক উল্লেখ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুন্সি মো. মাসুদ রানা জানান, এর সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া প্রয়োজন।
মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।