[ দেশজুড়ে ]
বন্যার পানিতে গোসল নেমে ভেসে উঠল যুবকের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর মো. সোহেল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের নৈলারঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. সোহেল মিয়া (২২) মেলান্দহ পৌরসভার বাড়ইপাড়া এলাকার সৌকত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল ও তার কয়েকজন বন্ধু মিলে নৈলারঘাট এলাকায় বন্যার পানিতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে সোহেল পানিতে ডুবে যান। সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ডাক-চিৎকার করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল সাড়ে ৩টার দিকে লাশ উদ্ধার করে।
মেলান্দহ ফায়ার স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা জামালপুরের ডুবুরিদল নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।
.png)
মেলান্দহ থানার ওসি মো. রাজু আহাম্মদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!