ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে বাড়ি ফেরা হলো না দুই কিশোরের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১০ জুলাই ২০২৪
একসঙ্গে বাড়ি ফেরা হলো না দুই কিশোরের
ছবিতে দুই কিশোর

চাঁদপুর সদর উপজেলার হরিনা-ভাটিয়ালপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো, সাইফুল ইসলাম (২০) এবং মেহেদী হাসান (২০)। তাদের বাড়ি হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের নয়ানী লক্ষীপুর গ্রামে।

জানা যায়, শহর থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসলপাতালে পাঠায়।

Advertisement

চাঁদপুর সদর হাসপাতালের আরএমও বিপ্লব দাস জানিয়েছেন, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসানকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।  

চাঁদপুর মডেল থানার এসআই সেলিম উল্যাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে মোটরসাইকেলটির কোনো রকম সংঘর্ষের চিহ্ন পাওয়া যায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!