চমেক হাসপাতাল থেকে এমনই পাঁচজনকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। বৃহস্পতিবার সকালে হাসপাতালের বহির্বিভাগ ও মেডিসিন বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- গোলাম কিবরিয়া, শাহাদাত হোসেন, আব্দুল আউয়াল, আবু কালাম ও সুজন সিংহ।
.png)
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আটককৃতরা বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ভুল বুঝিয়ে তাদের নির্ধারিত ল্যাবে নিয়ে হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। আনসার সদস্যরা মেডিসিন ওয়ার্ড থেকে তাদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।