ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইন থেকে উদ্ধার ৫ লাশ নিয়ে যা বললেন পুলিশ সুপার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৫, ১১ জুলাই ২০২৪
রেললাইন থেকে উদ্ধার ৫ লাশ নিয়ে যা বললেন পুলিশ সুপার
নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম। ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে মাথা ও শরীর বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্ধার হওয়া পাঁচটি লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তাদের পরিচয় না মেলায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় নরসিংদী রেলওয়ে কবরস্থানে।

নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, চিটাগাং মেইল ট্রেনটি ভৈরব ও আমাদের নরসিংদী হয়ে ঢাকা যায়। গত ৮ জুলাই আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদীর রায়পুরার পলাশতলি ইউনিয়নের খাঁকচক নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ওই মেইল ট্রেনে কাটা পড়ে নিহত হওয়া পাঁচজন এখনো অজ্ঞাত রয়েছে। তবে লাশগুলো অন্যস্থান থেকে আনা হয়েছে কি-না আমরা বিভিন্ন স্থানে সিসিটিভি দেখেছি এবং রেলওয়ে পুলিশ, নরসিংদী জেলা পুলিশ, পিবিআই, সিআইডি স্পেশাল টিম পর্যবেক্ষণ করে দেখেছে, এটি কোনো হত্যাকাণ্ডের ঘটনা না।

নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আরো বলেন, আমরা যেহেতু এসব নিয়ে কাজ করি। কারো কোনো মিসিং হয়েছে কি-না সারা বাংলাদেশ মেসেস দেওয়া হয়েছে, কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা এখনো পর্যন্ত ট্রেন দুর্ঘটনা হিসেবে ধরে নিয়েছি। তবে নিহতের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা আছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। আর পরিচয় মিললে জানানো হবে।

Advertisement

এদিকে রেলওয়ে পুলিশের তথ্যমতে জানা যায়, গত সোমবার রাত ১২টায় নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নরসিংদী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রেলওয়ের তথ্যমতের আরো জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের রায়পুরা উপজেলার মেথিকান্দার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকামুখী রেললাইনের দু’পাশে লাশগুলো পড়েছিল। পলাশতলী ইউনিয়নে অবস্থিত রেললাইনের ঘটনাস্থলের এক পাশে খাঁকচক ও অপরদিকে কমলপুর। ওই এলাকায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পাঁচটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রেলপুলিশ, পিবিআই, রায়পুরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল এসে নিহতদের মরদেহ উদ্ধার করেন। নিহত সবাই পুরুষ ছিলেন। তাদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে, লাশের পরিচয় শনাক্ত করতে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ। তবে জাতীয় সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এমনকি রাত পর্যন্ত কোনো স্বজন পরিচয় শনাক্ত করেনি। সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!