[ দেশজুড়ে ]
শিশুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন শিপুল
ফাইল ফটো
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় শিপুল নামে এক পিকআপভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।
বৃহস্পতিবার বিকেল ও রাত ১০টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- বাহুবল উপজেলার হরিতলা গ্রামের আলা উদ্দিনের ছেলে পিকআপভ্যান চালক শিপলু মিয়া ও অজ্ঞাত এক ব্যক্তি।
জানা যায়, বাহুবলের মুছাই চা বাগান থেকে কাঁঠালবাহী একটি পিকআপ মাধবপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মহাসড়কের সুতাং এলাকায় পৌঁছালে একটি শিশুকে বাঁচাতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক শিপলু মিয়া নিহত হন। আহত হন আরো ৩ জন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
অপরদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাও নামক স্থানে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!