ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেতে পড়েছিল মরদেহ, কামড়ে খেয়েছে শিয়াল-কুকুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১২ জুলাই ২০২৪
ধানক্ষেতে পড়েছিল মরদেহ, কামড়ে খেয়েছে শিয়াল-কুকুর
মরদেহ উদ্ধার। ইনসেটে স্মৃতি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ধানক্ষেত থেকে স্মৃতি নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার হালুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্মৃতি কটিয়াদী পৌর এলাকার হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে। তিনি উপজেলার মসুয়া ইউনিয়নের প্রবাসী আমিনের স্ত্রী।

জানা যায়, গৃহবধূ স্মৃতির স্বামী আমিন প্রবাসে থাকেন। তাই গৃহবধূ তার বাবার বাড়ি হালুয়াপাড়াতে থাকতেন। বৃহস্পতিবার রাতে গৃহবধূর স্বামীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তার স্বামী তাকে ১০ হাজার টাকা পাঠিয়ে স্বামীর বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি মসূয়াতে যেতে বলেন। এরপর রাতে শ্বশুর বাড়ির উদ্দেশে হন স্মৃতি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে কটিয়াদী উপজেলার হালুয়াপাড়া এলাকায় একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

Advertisement

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, শুক্রবার সকালে খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ কুকুর বা শেয়াল কামড়ে খাওয়ার চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!