ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শপিংয়ে যাওয়ার সময় ট্রেনে কাটায় প্রবাসীর স্ত্রী-মেয়ে নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ১৩ জুলাই ২০২৪
শপিংয়ে যাওয়ার সময় ট্রেনে কাটায় প্রবাসীর স্ত্রী-মেয়ে নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটায় প্রবাসীর স্ত্রী ও সন্তান নিহত হয়েছে। এ ঘটনায় আরেক কন্যা সন্তানকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই শহিদুল্লাহ হিরু। 

নিহতরা হলেন, নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা আক্তার (২৫) ও তার ছোট মেয়ে মাইমুনা আক্তার (২)। 

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে এসআই শহিদুল্লাহ হিরু জানান, শনিবার বিকেলে তারা প্ল্যাটফর্ম হয়ে শপিংয়ে যাচ্ছিল। তখনই ৫টা ৫৭ মিনিটে দ্রুতগামী সূবর্ণ এক্সপ্রেসে ট্রেনটি স্টেশন অতিক্রম করছিল। ওই ট্রেনে কাটা পড়ে সাবিনা আক্তার ও ছোট মেয়ে মাইমুনা আক্তার (২) নিহত হয়। এ সময় বড় মেয়ে সিনহা আক্তার (৪) গুরতর আহত হয়েছে।

Advertisement

রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহগুলো নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। মরদেহ দেখতে পুলিশ ফাঁড়িতে এসেছেন আত্মীয়-স্বজনসহ স্থানীয় ইউপি সদস্য।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!