মঙ্গলবার (১৬ জুলাই) সকালে পুকুর পাড়ে গিয়ে পানিতে মাছ ভাসতে দেখেন গনি মোড়ল। ভেসে উঠা মাছের মধ্যে রয়েছে রুই, কাতল, তেলাপিয়া, সিলভারকাপ, সরপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ।
গনি মোড়ল জানান, তিন থেকে চার মাস আগে তিনি পুকুরে মাছ ছেড়েছিলেন। আবার পুরানো কিছু বড় মাছ ছিল। সাত থেকে আট বছর আগ থেকে তিনি পুকুরে মাছ চাষ করে আসছেন। তার কোনো শত্রু নেই বলে জানান।
.png)
মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি নিয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবো।