ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকাশকর্মীর পরিকল্পনায় ১৮ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ১৬ জুলাই ২০২৪
বিকাশকর্মীর পরিকল্পনায় ১৮ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩
১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে আল-আমিন নামে এক বিকাশকর্মীর পরিকল্পনায় নিজের ভায়রাকে দিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই করা হয়। এ সময় পরিকল্পনা মতো আল-আমিনকে কুপিয়ে আহত করে ছিনতাই করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় আসামিদের থেকে দুটি মোটরসাইকেল ও নগদ ১৪ লাখ ৫৭ হাজার ৫ শ টাকা উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে মাদারীপুর পুলিশ সুপার মো. শফিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

Advertisement

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, গত ৭ জুলাই বিকাশকর্মীর পূর্বপরিকল্পনা মতে আরেক বিকাশকর্মীকে নিয়ে মাদারীপুর সদর উপজেলায় কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় যাওয়ার সময় চারজন গতিরোধ করে এবং আল-আমিনকে কুপিয়ে বিকাশের ১৮ লাখ টাকা ছিনতাই করে। আহত অবস্থায় আল-আমিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

পরবর্তীতে পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্তে আল-আমিনের সম্পৃক্ততা পায়। তারই সূত্র ধরে সদর উপজেলার কুলপদ্বি গ্রামের হযরত আলী সরদারের ছেলে আল-আমিন সরদার, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে নুরুল করিম এবং একই উপজেলার এনায়েতনগর গ্রামের আলমাছ সরদারের ছেলে মো. সাইমুন সরদারকে আটক করা হয়। আসামিদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও নগদ ১৪ লাখ ৫৭ হাজার ৫ শ টাকা, একটি হেলমেন্ট, একটি আইফোন ও একটি টিশার্ট উদ্ধার করা হয়। আটককৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!