ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল শান্তার

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০০, ১৮ জুলাই ২০২৪
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল শান্তার
নিশিতা ইয়াসমিন শান্তা

নড়াইলে পুকুরে গোসল করতে নেমে নিশিতা ইয়াসমিন শান্তা নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নিশিতা ইয়াসমিন শান্তা সদর উপজেলার শেখহাটি গ্রামের এনামুল হকের মেয়ে। শান্তা গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠে দশম শ্রেণির ছাত্রী ছিলেন। 

নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুরে মামাতো বোন জুইয়ের সঙ্গে ভাড়া বাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন শান্তা। তবে সাঁতার না জানায় পুকুরে তলিয়ে যান তারা। কিছুক্ষণ পর স্বজনরা টের পেয়ে তাদের পুকুর থেকে উদ্ধার করে। এরপর প্রাথমিক সেবা দেওয়ার পর জুইয়ের জ্ঞান ফিরলেও মারা যান শান্তা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!