ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশের পুকুরে ভাসছিল আমির হামজা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৯, ২৫ জুলাই ২০২৪
বাড়ির পাশের পুকুরে ভাসছিল আমির হামজা
ফাইল ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরে ডুবে আমির হামজা নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু আমির হামজা ওই এলাকার সুবের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেতুঁলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার রায়।

Advertisement

জানা যায়, বিকেলে শিশু আমির হামজা বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে যান। একপর্যায়ে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। অনেকক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা-মা। তার বাবা-মাকে খোঁজাখুজি করতে দেখে বন্ধুদের কাছ থেকে জানতে পারেন আমির হামজা পুকুরে গোসল করতে গিয়েছিল। পরে প্রায় ২ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে শিশু আমির হামজা ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি সুজয় কুমার রায় বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!