[ দেশজুড়ে ]
মাদক সেবনের দায়ে দুই ভাইয়ের জেল
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদক সেবন ও সংরক্ষণের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আপন দুই ভাইকে তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মির্জাপুর গ্রামের আলী হায়দার ওরফে আজাদ ও মিজান খান। তারা ওই গ্রামের আফতাব উদ্দিন খানের ছেলে। সম্পর্কে সহোদর দুই ভাই।
জানা গেছে, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও সংরক্ষণ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের দুজনকে মাদকদ্রব্য সেবন অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!