[ দেশজুড়ে ]
হেরোইনসহ ধরা খেলেন ননদ-ভাবি
ফাইল ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২৮৫ পুরিয়া হেরোইনসহ পার্বতী দাস (৩৫) ও তার ভাবি দিপা দাসকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বহরপুর ইউনিয়নের রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পার্বতী দাস বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের চৈতন্য দাসের স্ত্রী এবং দিপা দাস রাজবাড়ী সদরের বিনোদপুর গ্রামের কৃষ্ণ দাসের স্ত্রী।
বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন বলেন, শনিবার মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!