[ দেশজুড়ে ]
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুর হয়ে শরীয়তপুর জেলায় অভিনব কায়দায় গাঁজা পাঁচারকালে ৫ কেজি গাঁজাসহ মো. ইউসুফ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ইউসুফ ফেনী জেলার পরশুরাম থানার মৃত সেরাজ মিয়ার ছেলে।
চাঁদপুর সদর মডেল থানার এএসআই শহীদ উল্লাহ জানান, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট এলাকায় রোববার বিকেলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউসুফের হেফাজতে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!