ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার্জার আনতে বোনের ঘরে গিয়ে যা দেখে হতভম্ব ভাই

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ৩০ জুলাই ২০২৪
চার্জার আনতে বোনের ঘরে গিয়ে যা দেখে হতভম্ব ভাই
ফাইল ফটো

বরগুনার পাথরঘাটা উপজেলায় পিয়ন্তি নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, প্রেমিকের উসকানিমূলক মেসেজ আত্মহত্যা করেছে পিয়ন্তি। 

এর আগে, সোমবার (২৯ জুলাই) মধ্যরাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত প্রিয়ন্তি পাথরঘাটা পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার সুনিল হাওলাদারের মেয়ে ও পাথরঘাটা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সজীব পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রামের সিদ্দিকুর রহমান মাস্টারের ছেলে। 

Advertisement

প্রিয়ন্তির ছোট ভাই সৈকত হাওলাদার জানান, সজীব নামে এক যুবকের সঙ্গে ফোনে কথা বলত প্রিয়ন্তি। সজিব প্রিয়ন্তির ইমোতে নানা ধরনের এসএমএস দিত। সবশেষ সোমবার রাতে সজিব ভয়েস মেসেজ দিয়ে প্রিয়ন্তকে মরতে বলে। এ ঘৃণায় আমার বোন আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালেও দিদির ফোনে মেসেজ দিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে সজীব। 

প্রিয়ন্তির বাবা সুনিল হাওলাদার বলেন, সকাল ৮টার দিকে অফিসে যাওয়ার সময় আমার ছোট ছেলে সৈকত প্রিয়ন্তির রুম থেকে মোবাইলের চার্জার আনতে গেলে দেখে দরজা লাগানো। অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ফাঁক দিয়ে দেখে প্রিয়ন্তির ফ্যানের সঙ্গে ঝুলছে।’ সজিব নামে এক যুবক প্রিয়ন্তিকে বিরক্ত করতে বলেও জানান তিনি। 

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আল মামুন জানান, ঘটনা শোনার পর অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল আবু ছালেহসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রিয়ন্তির ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!