[ দেশজুড়ে ]
শ্যালিকার সঙ্গে প্রেমই জীবনের কাল হলো কিশোরের
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ বন্দরে শ্যালিকার সঙ্গে প্রেম করার অপরাধে বড় ভাইয়ের মারধরের পর সুমন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
মঙ্গলবার লাঙ্গলবন্দ নগর এলাকার প্রতিবেশী কবির হোসেনের টিনের ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত সুমন পিচকামতাল গ্রামের মৃত ওমর মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুমন তার বড় ভাই শাহজাহান মিয়ার শ্যালিকা তানজিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার বিকেলে সুমনকে তার বড় ভাই শাহজাহান, কবির, সুজন ও মাসুমসহ কয়েকজন মারধর করে বাড়ি থেকে বের করে দেন। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে কবিরের বাড়ির টিনের জানালা ভেঙে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে ঘরে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে।
.png)
বন্দর থানার এসআই মো. মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!