ট্রেনগুলো হলো- চট্টগ্রাম-ঢাকা রুটের কর্ণফুলী কমিউটার, চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা কমিউটার এবং চট্টগ্রামের আন্তজেলা নাজিরহাট কমিউটার।
বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের মহাপরিচালক দফতরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
.png)
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে উপ-ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে। দূরের যাত্রার ট্রেন এখন বন্ধ থাকবে।
এর আগে, গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত অগ্রিম বিক্রি হওয়া সব টিকিটের টাকা ফেরত দেয় রেল কর্তৃপক্ষ।