ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অজানার উদ্দেশে স্ত্রী, নিজ ঘরে যে কাণ্ড ঘটালেন স্বামী

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ১ আগস্ট ২০২৪
অজানার উদ্দেশে স্ত্রী, নিজ ঘরে যে কাণ্ড ঘটালেন স্বামী
ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আসাদুজ্জামান মিয়া আসাদুল নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আসাদুজ্জামান ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।  

স্বজনরা জানান, আসাদুলের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য হয়। এ কারণে তার স্ত্রী অজানার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যায়। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে নিজ ঘরে শুয়ে পড়েন আসাদুল। পরদিন বুধবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কালাম আজাদ বলেন, ধরাণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে আসাদুজ্জামান আত্মহত্যা করেছেন। 

সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!