ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার জেরে কীটনাশক পানে প্রাণ গেল গৃহবধূর

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ৩ আগস্ট ২০২৪
পরকীয়ার জেরে কীটনাশক পানে প্রাণ গেল গৃহবধূর
শরণখোলা থানা। ফাইল ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জের পার্শ্ববতী উপজেলা শরণখোলার মালিয়া রাজাপুর গ্রাম থেকে হামিদা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ১১টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক খেয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, মালিয়া রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী রুমান মীর এক সপ্তাহ আগে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে স্ত্রী হামিদা বেগমের সঙ্গে পরকীয়ার বিষয় নিয়ে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। একপর্যায়ে শুক্রবার রাতে স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

ওই রাতেই তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শেখ তাওহিদুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে হামিদা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে মালিয়া রাজাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Advertisement

শরণখোলা থানার ওসি এইচ এম কামরুজ্জামান জানান, একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!