[ দেশজুড়ে ]
কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে আগুন
চান্দিনায় সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়িতে আগুন -ছবি: সংগৃহীত
কুমিল্লার চান্দিনায় সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার বাঘাইর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় ঘটে।
চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে তার ব্যবহৃত সরকারি গাড়িতে দেন। তবে এ ঘটনায় সৌম্য চৌধুরী অক্ষত রয়েছেন।
.png)
এ বিষয়ে জানতে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!