ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সচিবালয়ে পিআইডি ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫১, ১ আগস্ট ২০২৪
সচিবালয়ে পিআইডি ভবনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে সচিবালয়ের ৯ নম্বর ভবনে আগুন লেগেছে। এ ভবনে রয়েছে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদফতর।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

লিমা খানম বলেন, খবর পেয়ে বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

তিনি বলেন, সচিবালের আগুনটি লাগে একটি ইলেকট্রিক বোর্ডে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে চারটা ৩৫ মিনিটে আমরা আগুন নিভিয়ে ফেলি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!