ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে পুলিশ বক্সে ভাঙচুর-আগুন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ৩ আগস্ট ২০২৪
রাজশাহীতে পুলিশ বক্সে ভাঙচুর-আগুন
ভাঙচুরকৃত একটি পুলিশ বক্স -ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিক্ষোভ চলাকালীন দুটি পুলিশ বক্স ও রেলওয়ে গেটম্যান অফিসে আগুন এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে কিছু দুর্বৃত্ত ভদ্রা ও রেলগেট ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়। 

এ সময় ৯ দফা দাবিতে ৩০০০ থেকে ৪০০০ শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে রুয়েট গেট থেকে ভদ্রা হয়ে রেলগেটে অবস্থান নিয়ে সমাবেশ করে।

এদিকে, সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে। এরপর একের পর এক মিছিল নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেয় বিভিন্ন স্কুল-কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরাও। পরে দুপুর ১২টার দিকে বিশাল মিছিল নিয়ে রেলগেটের উদ্দেশ্যে রওনা দেয়।

Advertisement

এর আগে, সাইফুল ইসলাম নামে নগর পুলিশের এক ডিবি পুলিশের সদস্যকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ জামিরুল ইসলাম বলেন, আন্দোলনকারী রেলগেট এলাকায় থাকা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়েছে। সেখানে থাকা রেলওয়ের গার্ড রুমও তারা ভাঙচুর করে। নগরীতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!