[ দেশজুড়ে ]
যেভাবে ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকরা
ফাইল ফটো
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালংয়ে পাহাড়ি ঢলে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-সাজেকে আটকা পড়া প্রায় তিন শতাধিক পর্যটক নিরাপদে ফিরেছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন পর্যটকরা।
সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারীরা ইন্দ্রজিৎ চাকমা বলেন, সকালে আটকে পড়া পর্যটকরা স্কর্টের মাধ্যমে সাজেকে ছেড়েছেন। যেহেতু দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তাই পর্যটকরা নিরাপদে চলে গেছেন।
.png)
খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, রাত থেকে বৃষ্টি না হওয়ায় রাস্তায় পানি কমে গেছে। তাই সাজেক থেকে পর্যটকদের গাড়ি ছেড়ে এসেছে। তবে পর্যটক না থাকায় খাগড়াছড়ি থেকে পর্যটকবাহী কোনো গাড়ি সাজেকের উদ্দেশে যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!