জানা গেছে, উপজেলার আচারগাঁও ইউপির পুরহরি গ্রামের প্রবাসী তরিকুল হাসান সুমনের স্ত্রী মাহমুদা আক্তার সাথী তার ২ শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সোনালী ব্যাংকের নান্দাইল শাখা থেকে টাকা উত্তোলন করতে যান। ব্যাংক থেকে ১ লাখ ৭ হাজার টাকা উত্তোলন করে ব্যানেটি ব্যাগের এক অংশে এক লাখ ২ হাজার টাকা। অপর অংশে ৫ হাজার টাকা রেখে ব্যাংক থেকে বের হবার সময় অজ্ঞাত চোরেরা তার ব্যাগের চেইন খুলে এক অংশে রাখা ১ লাখ ২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঐ নারী ব্যাংক থেকে বের হয়ে ২য় তলা থেকে সিঁড়িতে নেমে তার ভ্যানেটি ব্যাগের চেইন খোলা দেখতে পায় এবং সেখানে রক্ষিত টাকার বান্ডেল না দেখে কান্নাকাটি শুরু করলে বিষয়টি অন্যান্য লোকজন জানতে পারে।
সোনালী ব্যাংক নান্দাইল শাখার ম্যানেজার উজ্জল চন্দ্র দে জানান, ঐ নারী গ্রাহক সাথী ব্যাংক থেকে ১ লাখ ৭ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে উত্তোলন করে ব্যাংক থেকে বের হচ্ছেন এই বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়েছি। এর বাইরে কিছু বলতে পারছি না। তিনি টাকা চুরি হওয়ার বিষয়টি নান্দাইল থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছেন বলে জানান।
.png)
নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।