মঙ্গলবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টায় উপজেলার বার আউলিয়া এলাকার সাগর উপকূলে অবস্থিত তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃত সিয়াম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাজলীপাড়া এলাকার মো. হারুনের ছেলে।
এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
.png)
জাহাজভাঙা কারখানাটির দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মো. ইদ্রিস জানান, রাতে জাহাজভাঙা কারখানার ভেতরে বিদ্যুতের কেবল খোলার কাজ করছিলেন সিয়াম। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সিয়াম। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ রমজান জানান, বিদ্যুতায়িত হওয়ার পরে ভাটিয়ারির বিএসবি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার তার দাফন সম্পন্ন হয়েছে।