[ দেশজুড়ে ]
আখাউড়ায় ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন দিয়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দুই দেশের যাত্রী পারাপার সীমিত পরিসরে স্বাভাবিক হয়েছে। বুধবার সকালে বন্ধ হয়ে যাওয়ার পর দুপুর ১টার দিকে যাত্রী পারাপার স্বাভাবিক হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার সকাল ১০টার দিকে সারাদেশের পুলিশের কর্মবিরতি পালনে যাওয়ার পর যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ সময় আখাউড়া ইমিগ্রেশনে আটকা পড়েন শতাধিক পাসপোর্টধারী যাত্রী।
.png)
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে মানবিক কারণে আমরা সীমিত পরিসরে টুরিস্ট ও বিজনেস ভিসা ছাড়া অন্যদের ইমিগ্রেশন করছি। তাছাড়া বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসাধারী ভারতগামী ব্যক্তিদের সঠিকভাবে পর্যবেক্ষণ করার পরই যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বশীল কর্মকর্তারাও সতর্কতার সঙ্গে সবার পাসপোর্ট যাচাই করে ভারতে যাওয়ার অনুমতি দিচ্ছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!