বৃহস্পতিবার সকাল ৬টার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা ট্যাংকার চালক শাহাদাত এবং ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার চামেশ্বরী গ্রামের বাসিন্দা বাসযাত্রী সানাউল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঠাকুরগাঁওয়ের সত্যপীর ব্রিজ এলাকায় তেলবাহী ট্যাংকারের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্যাংকারচালক মো. শাহাদাত মারা যান। অপরদিকে গুরুতর আহত অবস্থায় শ্যামলী বাসের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ হোসেনকে স্থানীয় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। একজনকে মৃত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।