বৃহস্পতিবার সকাল ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলের পেছনে চড়ে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন আল আমিন। পথিমধ্যে ধুনট-গোসাইবাড়ি পাকা সড়কের ইছামতি নদীর চরধুনট সেতু এলাকায় পৌঁছে। এ সময় সামনের দিক থেকে আসা দুর্বৃত্তরা অটোভ্যান থেকে নেমে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর আল-আমিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যান তারা। এ সময় আবু হানিফের চিৎকারে স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, আল আমিন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে আইনি কি ব্যবস্থা নেয়া হবে তা এখনো সঠিক করে বলতে পারছি না।