ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৫ বছরের সংসার, স্বামীর পরকীয়ায় যে কাণ্ড ঘটালেন স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ৯ আগস্ট ২০২৪
২৫ বছরের সংসার, স্বামীর পরকীয়ায় যে কাণ্ড ঘটালেন স্ত্রী
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিবেশী এক নারীর সঙ্গে স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বন্দরের বাঙ্গালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনজুর আলম।

স্থানীয়রা জানান, উপজেলার মুছাপুর ইউপি বাঙ্গালবাড়ি গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে কামাল হোসেনের সঙ্গে একই ইউপির প্রেমতলা এলাকার আনোয়ার বেগমের ২৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর সংসার জীবনে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। দুই সন্তান রেখে স্বামী কামাল হোসেন প্রতিবেশী আমির হোসেনের স্ত্রী হালিমা বেগমের সঙ্গে পরকীয়ায় সম্পর্কে জড়িয়ে পড়েন। পরকীয়া ভুলে যেতে স্বামীকে ধারদেনা করে বিদেশে পাঠান স্ত্রী আনোয়ারা বেগম।

Advertisement

স্বামীকে বিদেশের পাঠানোর ধারদেনা পরিশোধ না করে পরকীয়া প্রেমের কাছে টাকা পাঠানোর খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কীটনাশক পান করে ওই গৃহবধূ। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!