ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেসে আসছিল পোটলা, খুলতেই মিলল রক্তাক্ত মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ১০ আগস্ট ২০২৪
ভেসে আসছিল পোটলা, খুলতেই মিলল রক্তাক্ত মরদেহ
মরদেহের পাশে উৎসুক জনতা। ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা সেতু এলাকায় নদী থেকে ১৪-১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে ধরলা নদী দিয়ে পলিথিনে মোড়া একটি পোটলা ভেসে যেতে দেখেন কিছু লোকজন। পরে তারা পোটলাটি সেতুর পশ্চিম দিকে প্রটেকশন বাঁধের ওপর ওঠান। এরপর পোটলাটি খুললে ভেতরে এক কিশোরের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। এ সময় উদ্ধার হওয়া মরদেহ দেখতে শতশত উৎসুক জনতা ভিড় জমান। তবে কেউই মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর সেনাবাহিনীকে অবগত করা হয়েছে। আর আমাদের টিমও ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!