শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা উপজেলার কোন্নগর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে কৃষক সোহেল রানা বাড়ির পাশের মাঠে আমন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়।