[ দেশজুড়ে ]
গৃহবধূর মরদেহ ঝুলছিল আড়ায়, স্বামী পলাতক
ফাইল ফটো
হবিগঞ্জ সদর উপজেলায় রীমা আক্তার (২৮) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রিমা আক্তার সদর উপজেলার লোকড়া ইউনিয়নের যাদবপুর গ্রামের মো. শরীফ মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, রিমা আক্তার মঙ্গলবার দিবাগত রাতে ছেলে মেয়েকে নিয়ে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বামী শরীফ মিয়া বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী শাড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে। পরে স্থানীয় লোকজন বিষয়টি অবগত করেন তিনি। দুর্গম এলাকায় হওয়ায় বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী শরীফ মিয়া পলাতক রয়েছেন।
.png)
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!