বুধবার (১৪ আগস্ট) রাতে দুপচাঁচিয়া উপজেলার আলতাবনগর কুহিল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কফিজ উদ্দিন ওই এলাকার মৃত তছিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েলকে আটক করেছে পুলিশ। আটককৃত জুয়েল পেশায় দিনমজুর।
বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার।
.png)
তিনি জানান, জুয়েল ঢাকায় দিনমজুরের কাজ করতেন। তিনি মাঝে মাঝে বাড়ি আসতেন। তবে বাড়িতে এসেই নানা কারণে তার স্ত্রীকে মারধরসহ নির্যাতন করতেন। বুধবার রাতেও জুয়েল তার স্ত্রীকে মারধর করেন। এ সময় কফিজ উদ্দিন প্রতিবাদ করলে বাবা-ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন জুয়েল। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো জানান, এ ঘটনায় জুয়েলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।