ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বুক-পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম, দেখতে ক্লিনিকে ভিড়

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ১৫ আগস্ট ২০২৪
বুক-পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম, দেখতে ক্লিনিকে ভিড়
ছবি: সংগৃহীত

পাবনার ফরিদপুরে একটি ক্লিনিকে বুক ও পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে ওই দুই শিশুকে দেখতে নানা বয়সী মানুষ ক্লিনিকে ভিড় করেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাতে লাইফ কেয়ার হাসপাতালে সিজারিয়ান অপাশেনের মাধ্যমে জমজ শিশু দুটির জন্ম হয়। শিশু দুটি কন্যাসন্তান বলে জানা গেছে।

জানা গেছে, দিনমজুর সিফাত আলী ও আরজিনা খাতুন দম্পতির ঘরে ওই জমজ শিশু দুটির জন্ম হয়েছে। তাদের বাড়ি আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার আয়েনগঞ্জ রাজাপুর গ্রামে। এর আগে তাদের একটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে।

Advertisement

জমজ শিশুর মা আরজিনা খাতুন জানান, মঙ্গলবার বিকেলে তার প্রসব বেদনা উঠলে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার গোপালনগর এলাকার লাইফ কেয়ার হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভর্তি হন। রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জমজ কন্যা সন্তানের জন্ম হয়।

আরজিনা খাতুন বলেন, এর আগে তিনবার আলট্রাসনোগ্রাম করা হয়েছে। ডাক্তাররা একবারও বলেনি আমার জমজ সন্তান হবে। শুধু বলছে, বাচ্চার পজিশন ঠিক নাই। নরমাল ডেলিভারি হবে না, সিজার করা লাগবে। এখন জমজ সন্তান বুক ও পেট জোড়া লাগানো হবে ভাবতেই পারিনি। এখন কি করার আছে। আল্লাহ দিয়েছেন। চেষ্টা করবো তাদের সুস্থভাবে রাখার।

এ বিষয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কর্মকর্তা ডা. ডলি রানী সাহা জানান, অপারেশন ভালভাবেই হয়েছে। বাচ্চা দুটি সুস্থ আছে। তবে তারা একটি ফুসফুস দিয়ে শ্বাস গ্রহণ করছে। বুক ও পেট জোড়া লাগানো হলেও পায়ু পথ ও মাথা আলাদা রয়েছে।

লাইফ কেয়ার হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রত্না খাতুন জানান, বাচ্চা দুটি বের করতে অনেক কষ্ট হয়েছে। জমজ বাচ্চা অনেক দেখেছি, তারা আলাদা হয়েছে কিন্তু এমন বুক ও পেট জোড়া লাগানো জমজ বাচ্চা এর আগে দেখিনি। বাচ্চা দুটি ভালভাবেই খাবার খাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!