ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৎমাকে গলা কেটে হত্যা, দেখে ফেলায় ভাই-ভাগনিকেও নৃশংস খুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ১৮ আগস্ট ২০২৪
সৎমাকে গলা কেটে হত্যা, দেখে ফেলায় ভাই-ভাগনিকেও নৃশংস খুন
রামগতি থানা। ইনসেটে তারেক

পারিবারিক কলহের জেরে প্রথমে সৎমাকে গলা কেটে করে হত্যা করেন তারেক। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগনিকেও হত্যা করেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল যায়। স্থানীয়রা তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে।

নিহতরা হলেন- সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন ৬ ও নাতনি ফারিয়া আক্তার (৪)। পরে স্থানীয়রা ঘাতক মো. তারেককে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে।

Advertisement

জানা গেছে, সিডু মিস্ত্রির প্রথম সংসারের ছেলে তারেক। তিনি ঢাকায় থাকেন। দুইদিন আগে তিনি বাড়িতে আসেন। পারিবারিক নানা বিষয়ে কলহ চলছিল তাদের। এরই জেরে ঘটনার সময় প্রথমে সৎ মাকে গলা কেটে করে হত্যা করে তারেক। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগনিকেও হত্যা করেন তারেক। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল যায়। স্থানীয়রা তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন।

রামগতি থানার ওসি মোসলেহ উদ্দি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!