[ দেশজুড়ে ]
মেলান্দহে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
জামালপুরের মেলান্দহে কৃষক আমজাদ হোসেনের (৫৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমজাদ হোসেন কুলিয়া মধ্যপাড়ার আব্দুর রশিদ ওরফে বস বেপারির ছেলে।
স্থানীয়রা জানায়, রোগাক্রান্ত আমজাদ হোসেনের অপারেশনের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এজন্যই হয়তো তিনি গাছে ঝুলে আত্মহত্যা করতে পারেন।
মেলান্দহ থানার ওসি (তদন্ত) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে দুরমুঠ রেলস্টেশনের উত্তরে রেলগেটের পাশে একটি গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!