বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের বাগানপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে রাজিবকে আটক করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে এসআই সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স শহরের বাগানপাড়ার একটি ৫ম তলা বাড়ির ২য় তলায় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে রাজিবকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় আলমারি তল্লাশি করে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ২টা দেশীয় অস্ত্র, ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।
.png)
পরিদর্শক নাজমুল হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকাসহ অভিযুক্ত হাবিবুর রহমান রাজিবকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।