[ দেশজুড়ে ]
গভীর রাতে সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, প্রাণ হারালেন সাংবাদিক
নিহত মকসুদ আহমদ
সিলেটে সড়ক বিভাজকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে মকসুদ আহমদ নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৩টার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসুদ আহমদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেট সিটি করপোরেশন মইয়ারচর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে সিলেট শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সাংবাদিক মকসুদ। পথে মদিনা মার্কেট এলাকায় সড়কে থাকা কিছু বেওয়ারিশ কুকুর দেখে তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) জাফর ইমাম জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!