[ দেশজুড়ে ]
সিলেটে শিক্ষার্থী পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, গুলি টিয়ারগ্যাস নিক্ষেপ
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেট মহানগরের চৌহাট্টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পাল্টা গুলি ছুঁড়তে শুরু করে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা হয়। এই সময় আন্দোলনে থাকা ছাত্রজনতা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে আম্বরখানার দিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেশ কয়েকজন যুবক ও তরুণ চৌহাট্টা পয়েন্টে এসেই পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পয়েন্টে অবস্থানরত পুলিশ মুহুর্মুহু গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পুলিশ গুলি ছুঁড়লে তাদের লক্ষ্য করে শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করেন। এমনকি সিলেটের চৌহাট্টাস্থ সড়ক ভবনের সড়কের সামনে পেলে রাখা ডাস্টবিনে আগুন ধরানে হয়।
বিকেল ৫টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত চৌহাট্টায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উত্তেজনা চলছে।
.png)
এর আগে, দুপুর ১টা থেকে বিভিন্ন স্থান থেকে এসে নগরের চৌহাট্টায় আন্দোলনকারীরা জড়ো হোন। বিক্ষোভ স্লোগানে মুখর ও উত্তপ্ত হয়ে উঠে চৌহাট্টা। এ সময় অন্তত দুই হাজারের ওপর শিক্ষার্থী জড়ো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!