ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় প্রাণ কোম্পানির ডিপোতে ভয়াবহ আগুন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৩ আগস্ট ২০২৪
কুমিল্লায় প্রাণ কোম্পানির ডিপোতে ভয়াবহ আগুন
কুমিল্লায় প্রাণ কোম্পানির ডিপোতে আগুন। ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া প্রাণ কোম্পানির একটি ডিপোতে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, দুপুরে আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে প্রাণ কোম্পানির ডিপোটি। এ সময় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কীভাবে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত তা জানা যায়নি।

Advertisement

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণ হতে সময় লাগেব। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!