শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে পর্যটকদের বহনকারী গাড়িগুলো সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যায়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক পর্যটনকেন্দ্রের গেটম্যান অলিন ত্রিপুরা।
একাধিক পর্যটনকেন্দ্র সূত্রে জানা গেছে, বৃষ্টি থেমে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার কাচালং নদীর পাহাড়ি ঢলও কমে যায়। ফলে খাগড়াছড়ি-সাজেক সড়কে তলিয়ে যাওয়া তিন স্থানের পানি কমে গিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। ফলে শুক্রবার বেলা ১১টার দিকে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে ১৩টি জিপ ও ৬০টি অটোরিকশা-মোটরসাইকেলে পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন।
.png)
এর আগে, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাঘাইহাট থেকে সাজেকে এসব পর্যটক বেড়াতে যান। ওই দিন দুপুর ১২টার দিকে ভারি বৃষ্টি হলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাচালং নদী উপচে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট এলাকায় দুটি স্থান এবং মাচালং বাজার এলাকা ডুবে যায়। এতে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে পর্যটকরা সাজেকে আটকা পড়েন।